Uncategorized

করোনা: চট্টগ্রামে একদিনে ৬ রোগী শনাক্ত

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় আরও ছয় জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

বুধবার (১৮ জুন) রাতে চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম বলেন, চট্টগ্রামের আটটি হাসপাতাল ও ল্যাবে মোট দেড়শ জনের করোনা পরীক্ষা করার পর তিনটি হাসপাতাল ও ল্যাবে পরীক্ষায় ৬ জনের শরীরে ভাইরাস শনাক্ত হয়। ৬ জনই নগরীর বাসিন্দা।

এর মধ্যে শেভরন ডায়াগনস্টিক সেন্টারে ১২ জনের পরীক্ষায় দুই, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে ২০ জনের মধ্যে দুই, পার্কভিউ হাসপাতালে ৩৯ জনের পরীক্ষায় দুই জনের করোনা শনাক্ত হয়।

অপরদিকে এপিক হেলথ কেয়ারে ৪০ জনের পরীক্ষা হয়, ন্যাশনাল হাসপাতালে ১৯, মেট্রোপলিটন হাসপাতালে ৭, জেনারেল হাসপাতালে ৪ ও এভারকেয়ার হাসপাতালে ৯ জনের পরীক্ষায় কারও শরীরে করোনা শনাক্ত হয়নি।

চট্টগ্রামে চলতি মাসে ৪৪ জনের শরীরে করোনা শনাক্ত হয়। এর মধ্যে সাত জন জেলার বাসিন্দা। আক্রান্তদের মধ্যে পুরুষ ২২, নারী ২১ ও শিশু একজন রয়েছে।

শেয়ার করুন

editor

পরিচয় নিউজের একজন নিয়মিত লেখক ও সাংবাদিক।

এই লেখকের সব লেখা দেখুন

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *