রাজনীতি

এনসিপির নতুন সেল গঠন

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ৯ সদস্যের প্রচার ও প্রকাশনা সেল গঠন করা হয়েছে।

এনসিপি’র সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের অনুমোদনক্রমে এই সেল গঠন করা হয়।

মঙ্গলবার (২৭ মে) এনসিপির যুগ্ম সদস্যসচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত স্বাক্ষরিত এক চিঠিতে এ কথা জানানো হয়।

সেলের সম্পাদক করা হয়েছে মোহাম্মদ মিরাজ মিয়াকে, সহ সম্পাদক করা হয়েছে এম এম শোয়াইবকে।

সদস্য হিসেবে আছেন, খান মুহাম্মদ ‍মুরসালীন, মো. আব্দুল মুনঈম, সৈয়দা নীলিমা দোলা, এহসানুল মাহবুব জুবায়ের, আরজু আহমাদ, আসিফ মোস্তফা জামাল ও খালেদ সাইফুল্লাহ জুয়েল।

শেয়ার করুন

editor

পরিচয় নিউজের একজন নিয়মিত লেখক ও সাংবাদিক।

এই লেখকের সব লেখা দেখুন

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *