Uncategorized

পরিত্যক্ত পুকুর থেকে বুদ্ধি প্রতিবন্ধী কিশোরের মৃতদেহ উদ্ধার

কক্সবাজারের রামু উপজেলার ঈদগড় ইউনিয়নে একটি পরিত্যক্ত পুকুর থেকে বুদ্ধি প্রতিবন্ধী এক কিশোরের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার (১ জুন) সকাল ৭টার দিকে ইউনিয়নের পূর্ব রাজঘাট বাজারের পাশে পরিত্যক্ত পুকুরে ভাসমান অবস্থায় তার মৃতদেহটি পাওয়া যায়।

মৃত ওই কিশোরের নাম ইয়ামিন। বয়স ১৭ বছর। সে একই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের চরপাড়া এলাকার নুরুল আমিনের ছেলে বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, গত শনিবার সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়ে আর ঘরে ফিরেনি ইয়ামিন। রাতভর বিভিন্ন স্থানে খোঁজ করেও তার সন্ধান পায়নি পরিবার।

রবিবার সকালে পরিত্যক্ত একটি পুকুরে তার মৃতদেহ ভেসে উঠলে স্থানীয়রা তার পরিবারকে খবর দেন। পরে স্থানীয়দের মাধ্যম বুদ্ধি প্রতিবন্ধী ইয়ামিনের মৃতদেহটি উদ্ধার করা হয়।

এ বিষয়ে রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ তৈয়বুর রহমান জানান, স্থানীয়দের সাথে কথা বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে, বুদ্ধি প্রতিবন্ধী ইয়ামিন কোনোভাবে পুকুরে পড়ে গিয়ে পানিতে ডুবে মারা গেছে। তারপরও আমরা তদন্ত সাপেক্ষে এই ঘটনার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।

শেয়ার করুন

editor

পরিচয় নিউজের একজন নিয়মিত লেখক ও সাংবাদিক।

এই লেখকের সব লেখা দেখুন

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *