Uncategorized

হঠাৎ মাথা ঘুরে রাস্তায় পড়ে মারা গেছেন অচেনা এক বৃদ্ধ

চট্টগ্রাম নগরীর আকবরশাহ থানাধীন সিটি গেইট এলাকায় হঠাৎ মাথা ঘুরে রাস্তায় পড়ে মারা গেছেন সত্তোরোর্ধ বয়সী এক বৃদ্ধ।

আজ মঙ্গলবার (১০ জানুয়ারি) দুপুরে স্থানীয়দের কছ থেকে এমন তথ্য পেয়ে ঘটনাস্থলে পৌছে মরদেহটি উদ্ধার করেছে পুলিশ। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত মরদেহের পরিচয় জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরের দিকে হঠাৎ মাথা ঘুরে রাস্তায় পড়ে যান ওই বৃদ্ধ। আশপাশের লোকজন ছুটে গিয়ে তার মাথায় পানি দেন। কিন্তু কিছু সময়ের মধ্যেই তিনি মৃত্যুবরণ করেন।

আকবরশাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান জানান, ঘটনার খবর পেয়ে আমরা সেখানে যাই। মৃত ব্যক্তির লাশ উদ্ধারের পর আঞ্জুমান মফিদুল ইসলামে রাখা হয়েছে। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

শেয়ার করুন

editor

পরিচয় নিউজের একজন নিয়মিত লেখক ও সাংবাদিক।

এই লেখকের সব লেখা দেখুন

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *