Uncategorized

চট্টগ্রামে ময়লার ভাগাড় থেকে হাসুর মরদেহ উদ্ধার

চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানাধীন এক্সেস রোডের পাশের একটি ময়লার ভাগাড় থেকে আবুল হাশেম প্রকাশ হাসু মিয়া (৫০) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে।

গতকাল সোমবার (৯ জুন) সকাল আনুমানিক ১১টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। হাসু মিয়া চন্দনপুরা এয়াকুব আলী শেঠের বাড়ির লিয়াকত আলীর ছেলে বলে জানিয়েছে পুলিশ।

চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. জাহেদুল কবির জানান, মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

সুরতহাল রিপোর্টে মরদেহের শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। এ ব্যাপারে আরও তদন্ত চলছে।

শেয়ার করুন

editor

পরিচয় নিউজের একজন নিয়মিত লেখক ও সাংবাদিক।

এই লেখকের সব লেখা দেখুন

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *