Uncategorized

মহেশখালীতে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিকের মৃত্যু

কক্সবাজারের মহেশখালী ইউনিয়নের নতুন বাজারের পূর্ব ফকিরাঘোনা এলাকায় বিদ্যুৎস্পৃষ্টে শাহিন (২২) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।

জানা গেছে, আজ মঙ্গলবার (১৭ জুন) দুপুরে উপজেলার বড় মহেশখালী পূর্ব ফকিরাঘোনা এলাকায় একটি নির্মাণাধীন বাড়িতে কাজ করতে গিয়ে শাহিন বিদ্যুৎস্পৃষ্ট হয়।

এতে গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

বিষয়টি নিশ্চিত করে মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল হক জানান, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যুর বিষয়টির জানতে পেরেছি।

শেয়ার করুন

editor

পরিচয় নিউজের একজন নিয়মিত লেখক ও সাংবাদিক।

এই লেখকের সব লেখা দেখুন

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *