Uncategorized

টেকনাফে ব্যাটারিচালিত ভ্যান উল্টে চালকের মৃত্যু

টেকনাফের হ্নীলা পূর্ব সিকদার পাড়াস্থ উত্তরের বিলে ব্যাটারিচালিত ভ্যান উল্টে চাপা পড়ে মারা গেছেন চালক আবদুর রহিম (৩২)।

আজ মঙ্গলবার (১৭ জুন) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।

জানা গেছে, হ্নীলা পশ্চিম সিকদার পাড়াস্থ মিস্ত্রীপাড়ার বাসিন্দা আবদুর রহিম সকালে হ্নীলা পূর্ব সিকদার পাড়া উত্তরের বিলে ব্যাটারিচালিত ভ্যানযোগে টিন নিয়ে যাচ্ছিলেন।

এসময় অসাবধানতাবশত ভ্যানটি উল্টে তার বুকের উপর পড়ে। এতে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হ্নীলা হেলথ কেয়ার এন্ড ডক্টরস চেম্বারে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হ্নীলা ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মো. আলী এ তথ্য নিশ্চিত করে বলেন, র্দীঘদিন ধরে ভ্যান চালানোর পেশায় থাকা আবদুর রহীম অত্যন্ত সহজ সরল ও বিশ্বস্ত শ্রমিক ছিলেন। আজ সকালে টিন বোঝাই ভ্যান উল্টে তার মৃত্যু হয়েছে।

শেয়ার করুন

editor

পরিচয় নিউজের একজন নিয়মিত লেখক ও সাংবাদিক।

এই লেখকের সব লেখা দেখুন

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *