Uncategorized

বস্তাভর্তি দেড় লক্ষাধিক ইয়াবা ফেলে পালালো পাচারকারীরা

টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এর নিয়মিত অভিযানের সময় বস্তাভর্তি ইয়াবা ফেলে পালিয়েছে পাচারকারীরা।

নাফ নদীর মির্জাজোড়া সংলগ্ন এলাকায় ফেলে যাওয়া ওই বস্তা থেকে ১ লাখ ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

রবিবার (২২ জুন) ভোররাতে ইয়াবাগুলো উদ্ধার করার তথ্য জানান, টেকনাফ ব্যাটালিয়ন ২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান।

তিনি বলেন, নিয়মিত অভিযানের সময় দুজন সন্দেহভাজন ব্যক্তি নাফ নদীতে নেমে সাঁতরে কেওড়া বাগানের ভিতর দিয়ে মির্জাজোড়া এলাকার দিকে আসতে দেখা যায়।

এ সময় ধাওয়া করলে নিজেদের কাছে থাকা প্লাস্টিকের বস্তা ফেলে তারা পালিয়ে যায়। বস্তাটি তল্লাশি করে ১ লাখ ৬০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। অপরাধীদের গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে।

শেয়ার করুন

editor

পরিচয় নিউজের একজন নিয়মিত লেখক ও সাংবাদিক।

এই লেখকের সব লেখা দেখুন

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *