উপজেলা

রাঙ্গুনিয়ায় নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় উপজেলার নওগাঁ গ্রামে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে তিন বছর বয়সী শিশু ইজানের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৫ জুলাই) দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে।

মৃত শিশু ইজান কুয়েতপ্রবাসী রাজিব হায়দার বাবুলের একমাত্র ছেলে। তাদের বাড়িও রাঙ্গুনিয়ার সরফভাটা ইউনিয়নের ভূমিরখীল গ্রামে।

জানা যায়, ইজান তার মায়ের সঙ্গে নানাবাড়িতে বেড়াতে এসেছিলেন। আজ দুপুরে নানাবাড়ির আঙিনায় খেলছিল। সকলের অজান্তে একসময় সে পাশের পুকুরে পড়ে যায়।

পরে তাকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। শিশুটির অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিকটাত্মীয় সাজ্জাদ আমিন রনি বিষয়টি নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

editor

পরিচয় নিউজের একজন নিয়মিত লেখক ও সাংবাদিক।

এই লেখকের সব লেখা দেখুন

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *