উপজেলা

চট্টগ্রাম দক্ষিণ জেলা তাঁতীলীগের সহ-সভাপতি জসিম গ্রেপ্তার

চট্টগ্রাম দক্ষিণ জেলা তাঁতীলীগের সহ-সভাপতি মো. জসিম উদ্দীনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৪ জুলাই) রাত ১১টায় উপজেলার দক্ষিণ তৈলারদ্বীপ নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার জসিম উদ্দীন আনোয়ারা উপজেলার তৈলারদ্বীপ এলাকা বাদশা মিয়ার ছেলে।

বিষয়টি নিশ্চিত করে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন বলেন, গতকাল রাতে জেলা তাঁতীলীগের এক নেতা জসিম উদ্দীনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

শেয়ার করুন

editor

পরিচয় নিউজের একজন নিয়মিত লেখক ও সাংবাদিক।

এই লেখকের সব লেখা দেখুন

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *