উপজেলা

সীতাকুণ্ডে ৫ গাড়িচালককে সাড়ে ১২ হাজার টাকা অর্থদণ্ড

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট নিরসনে সীতাকুণ্ড উপজেলার কুমিরা এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়েছে।

আজ শনিবার (২৬ জুলাই) দুপুরে পরিচালিত এ অভিযানে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিরাস্থ কেডিএস লজিস্টিক ডিপো ও শীতলপুরস্থ বিএম কন্টেইনার ডিপোর সামনে যত্রতত্র গাড়ী পার্কিং এবং উল্টো পথে গাড়ী চালানোর জন্য ৫ চালককে অর্থদণ্ড দেন ভ্রাম্যমান আদালত।

বারআউলিয়া হাইওয়ে থানা পুলিশের একটি টিম সাথে নিয়ে এ অভিযানের নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন।

তিনি জানান, সড়ক পরিবহন আইনের বিভিন্ন ধারায় ৫ গাড়ি চালককে মোট ১২ হাজার ৫শ টাকা জরিমানা করা হয়।

এছাড়া সংশ্লিষ্ট ডিপো কর্তৃপক্ষকেও ভবিষ্যতে যানবাহনের সুষ্ঠু চলাচলের জন্য সতর্ক করা হয়েছে। জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

শেয়ার করুন

editor

পরিচয় নিউজের একজন নিয়মিত লেখক ও সাংবাদিক।

এই লেখকের সব লেখা দেখুন

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *