চট্টগ্রাম

পতেঙ্গায় জাহাজ থেকে পড়ে সুপারভাইজার নিখোঁজ

চট্টগ্রামের পতেঙ্গায় লাইটার জাহাজ থেকে সাগরে পড়ে আনোয়ার আজম নামে এক নাবিক নিখোঁজ হয়েছেন। তিনি নবাব খান নামে একটি জাহাজে সুপারভাইজার হিসাবে কাজ করতেন।

পুলিশ জানায়, বঙ্গোপসাগরের পতেঙ্গা সী-বিচ এলাকায় সাগরে তিন থেকে চার নটিকেল মাইল দূরে জাহাজটি নোঙ্গর করা ছিল।

রোববার (১৭ আগস্ট) রাত পৌনে ১১টার দিকে আনোয়ার জাহাজে সিঁড়ি বেয়ে ওঠার সময় পা পিছলে নিচে পড়ে যান। এরপর তার আর কোন খোঁজ পাওয়া যায়নি।

কোস্টগার্ড ও নৌ পুলিশ তার সন্ধানে উদ্ধার তৎপরতা চালালেও সোমবার (১৮ আগস্ট) দুপুর পর্যন্তও তার কোনো খোঁজ মেলেনি।

নিখোঁজ আনোয়ার আজম নোয়াখালী জেলার বাসিন্দা। এ ঘটনায় নগরীর পতেঙ্গা থানায় একটি নিখোঁজ ডায়েরি করেছেন আনোয়ারের পরিবার। তার সন্ধানে উদ্ধার তৎপরতা চালাচ্ছে কোস্টগার্ড।

শেয়ার করুন

editor

পরিচয় নিউজের একজন নিয়মিত লেখক ও সাংবাদিক।

এই লেখকের সব লেখা দেখুন

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *