খাগড়াছড়ি

পরিত্যক্ত স্লুইচ গেইটে গোসল করতে নেমে কিশোরের মৃত্যু

খাগড়াছড়ির রামগড়ে পরিত্যক্ত স্লুইচ গেইটে গোসল করতে নেমে পানিতে ডুবে নুর নবী (১৩) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।

আজ সোমবার বেলা ১১টার দিকে রামগড় উপজেলার সোনাইআগা পরিত্যক্ত স্লুইচ গেইটের খালে এ দুর্ঘটনা হয়।

মৃত নুর নবী রামগড় ইউনিয়নের লামকুপাড়া এলাকার মো. লিটনের ছেলে। সে লামকুপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র ছিল।

নিহতের মামা ইসমাইল হোসেন বলেন, ‘সহপাঠীদের নিয়ে স্লুইচ গেইটে গোসল করতে নেমে গেইটের গভীর ডোবায় ডুবে যায় নুর নবী।

পরে সহপাঠীদের চিৎকার শুনে আমরা ছুটে এসে ফায়ার সার্ভিসকে খবর দেই। ফায়ার সার্ভিস এসে তাকে উদ্ধার করে হাসপাতলে নিয়ে যায়।’

রামগড় থানার উপ-পরিদর্শক রায়হান বলেন, ‘পানিতে ডুবে যাওয়ার কিছুক্ষণ পর ফায়ার সার্ভিস তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে এলে ডাক্তার মৃত ঘোষণা করেন। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।’

শেয়ার করুন

editor

পরিচয় নিউজের একজন নিয়মিত লেখক ও সাংবাদিক।

এই লেখকের সব লেখা দেখুন

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *