Uncategorized

চকরিয়ায় ট্রাক-অটোরিকশার সংঘর্ষে দুজনের মৃত্যু

কক্সবাজারের চকরিয়া উপজেলার সুরাজপুর-মানিকপুর ইউনিয়নের সুরাজপুর এলাকায় সিএনজিচালিত অটোরিকশা ও ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে।

এতে দুই অটোরিকশা যাত্রী ঘটনাস্থলেই নিহত হয়েছেন। একই ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন। শুক্রবার (১৬ মে) দিবাগত রাতে মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন- উপজেলার লক্ষ্যারচর জিদ্দাবাজার এলাকার মৃত আফজল আহমদের ছেলে শহীদুল ইসলাম ও উপজেলার পূর্ব বড় ভেওলা ফজুমিয়াজী চর এলাকার মৃত কফিল উদ্দিনের ছেলে মোহাম্মদ কাইসার।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে চকরিয়া থানার ওসি শফিকুল ইসলাম জানান, ‘বান্দরবানের লামার ইয়াংছা থেকে সিএনজি অটোরিকশাযোগে চকরিয়ার দিকে যাচ্ছিলেন তারা।

পথিমধ্যে সুরাজপুর মাঝের ফাঁড়ি ব্রিজ এলাকার পূর্ব পার্শ্বে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজন মারা যান।

দুর্ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস এবং স্থানীয়দের সহায়তায় হতাহতের উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে জানান ওসি শফিক।

শেয়ার করুন

editor

পরিচয় নিউজের একজন নিয়মিত লেখক ও সাংবাদিক।

এই লেখকের সব লেখা দেখুন

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *